বিএনপির বিক্ষোভ, যুবদল নেতা আটক

 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুত্ ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
 
রবিবার বেলা ১১টার দিকে মহানগর বিএনপির রাজপাড়া থানার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বের করা ওই মিছিলটি নগরীর ভেড়িপাড়াস্থ পিটিআই এলাকা অতিক্রমের সময় মিছিল থেকে যুবদল কর্মী নুরুল ইসলামকে আটক করে পুলিশ।
 
এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ওই যুবদল নেতাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। আটক নুরুল ইসলাম মহানগর যুবদলের সাবেক সাধরণ সম্পাদক।