মতলবে শিশু উদ্ধার, আটক ২

 
 
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
সোনারগাঁও থানার সেনপাড়ায় ২২ আগস্টে মো. সাব্বির (৩) নামের অপহূত এক শিশুকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তাকে আবু তাহের বেপারীর বাড়ি থেকে শনিবার দিনগত গভীর রাতে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
 
অপহরণের সাথে জড়িত আবু তাহের বেপারীর স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আরিফ বেপারীকে আটক করা হয়েছে।
 
এ ঘটনার পর ২৩ আগস্ট সোনারগাঁও থানায় সাব্বিরের বাবা মোকছেদ আলী একটি ডায়ের করেন।
 
মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহূত সাব্বিরকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে। অপহরণকারী ২ জনকেও আটক করা হয়েছে।