নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী (১৩) গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। রবিবার বিকাল চারটার দিকে পুলিশ এ ঘটনায় তার খালুকে খুলনা শহর থেকে গ্রেফতার করেছে।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের মা, খালা ও চাচাতো ভাইকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, ‘ময়না তদন্ত রিপোর্টে শিশুটিকে ধর্ষণ, গর্ভবতী ও অপরিকল্পিত গর্ভপাত (এমআর) করার আলামত পাওয়া গেছে। পারিবারিকভাবে কোন মামলা না হওয়ায় পুলিশের পক্ষ থেকে শনিবার রাতে স্বতঃস্ফূর্ত উদ্যোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়েছে।’