নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর অভিযোগে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ। এই মামলায় মান্নান হাইকোর্ট থেকে জামিন পান। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও মান্নানের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের জামিন বহাল রাখে।