৫ মামলায় আমানের জামিন

 
 
নাশকতার ৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।
 
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হয় বলে জানান আমানের আইনজীবী সগীর হোসেন লিয়ন।
 
নাশকতার অভিযোগে নগরীর মতিঝিল, পল্টন, মোহাম্মদপুর ও মুগদা থানায় এসব মামলা করে পুলিশ। এ সব মামলায় হাইকোর্টে তিনি জামিন চেয়ে আবেদন দাখিল করেন।