প্রতি বছরের মত এবারও ঢাকা কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা শিশুদের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির গণ-সংযোগ পরিচালক মো. ওয়াকার হোসেন জানান, ঢাকা কমিউনিটি হাসপাতাল ও মার্সি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে মালয়েশিয়ার বিশেষজ্ঞ সার্জনদের দ্বারা পরিচালিত হচ্ছে এই অপারেশন কার্যক্রম। মার্সি মালয়েশিয়া ক্লিপ প্রজেক্ট এর এটি নবম মিশন। ১২ সদস্যের এই মিশনের নেতেৃত্বে রয়েছেন প্রফেসর ডাঃ ওয়ান আজমান ওয়ান সোলায়মান।
এই অপারেশন কার্যক্রম শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে, চলবে ১০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কমিউনিটি হাসপাতালের রুরাল স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে এবার ৭০ জন ঠোঁট কাটা তালু কাটা শিশু রুগৗ অপারেশন করার জন্য সংগ্রহ করা হয়েছে। অপারেশনের পর ঢাকা কমিউনিটি হাসপাতাল এদের ফলো আপ করে থাকে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গত ৮ টি মিশনে সর্বমোট ৪৪৭টি অপারেশন সম্পন্ন হয়েছে।