বলিউডে নায়ক-নায়িকাদের বাজেট পার্থক্য প্রায় আকাশ-পাতাল। আর এই পার্থক্যের বিরোধিতা করেছেন দিপিকা পাডুকোন, কঙ্গনা রানাওয়াতের মতো জনপ্রিয় সব নায়িকারা। কিন্তু সবাই একই কায়দায় বিরোধিতা করলেও একটু ভিন্নভাবে বিরোধিতা করলেন বলিউড বার্বিডল ক্যাটরিনা কাইফ।
ক্যাট বলে কথা ভিন্নতা তো থাকবেই! আর এই ভিন্নতার জন্যই তিনি বলিউড খ্যাত। অতি সম্প্রতি ক্যাট টুইটারে এ বিষয়ে প্রতিবাদী একটি পোস্ট দিয়ে জানান, ‘একজন অভিনয়শিল্পী পুরুষ বা নারী যাই হোক না কেন, তাদের উচিত পারিশ্রমিকের ক্ষেত্রে চলচ্চিত্রের বাজেট, গঠন এবং কাঠামো বিবেচনা করা আর সে অনুযায়ী নিজের পারিশ্রমিক নির্ধারণ করা।’
প্রতিবাদী বিশ্বে সবচেয়ে যৌনাবেদনময়ী বলিউডের জনপ্রিয় এই নায়িকা আরও জানান, ‘একজন নায়ক যদিও বলিউডে নায়িকাদের ক্ষেত্রে বাণিজ্যিক চলচ্চিত্রে অনেক বেশি নির্ভরশীল, আর সে ক্ষেত্রে নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বিষয়ে পার্থক্য থাকতে পারে। তাই বলে এতটা আকাশ-পাতাল পার্থক্য থাকা একদমই উচিত নয় বলে আমার মনে হয়।’