বুলগেরিয়াকে হারিয়ে গ্রুপে শীর্ষে ইতালি

বুলগেরিয়াকে ১-০ গোলে হারিয়ে এইচ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ইতালি। ড্যানিয়েল ডি রসির পেনাল্টি গোলে ইতালির জয়ের দিনে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন  এই মিডফিল্ডার।


২০১২ ইউরোর ফাইনালিস্টরা জানতো পালের্মোতে তারা যদি বুলগেরিয়াকে হারাতে পারে তাহলে এইচ গ্রুপের শীর্ষে চলে যাবে। কারণ তাদের আগের ম্যাচে নরওয়ে, ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ইতালির অ্যান্তোনিও ক্যান্দেভ্রা ডি বক্সে ফাউলের শিকার হলে সেটা থেকে পাওয়া পেনাল্টি স্পট কিক থেকে গোল করেন ড্যানিয়েল ডি রসি।

 

দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ডি রসি ও বুলগেরিয়ার মিত্রেভিচ বিবাদে জড়িয়ে পড়েন। রেফারি দুই জনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।  ইতালির কোচ অ্যান্তনিও কন্তে আজারবাইজানে পরের ম্যাচে তাই পাচ্ছেন না এই অভিজ্ঞ মিডফিল্ডারকে। গোল ডটকম