সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলা বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম মামলাটি বিচার প্রক্রিয়া শুরুর জন্য মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন।
সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আবদুল আহাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, একইসঙ্গে মামলার শুনানির পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।