আরাকান আর্মির সদস্যের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর

মায়ানমারের বিচ্চিন্নতাবাদী স্বশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনসহ দুই বাড়ির কেয়ার টেকার মং সু অং মারমা ও জসো অং মারমাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার রাঙ্গামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী তিন আসামিকে এ রিমাণ্ড মঞ্জুর করেন।
 
একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে দায়ের করা বিদেশী নাগরিক সম্পর্কিত মামলায় আটক বাড়ি দুই কেয়ার টেকারকে জেলগেটে আগামী ৫ কার্য দিবসের মধ্যে ১ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। 
 
গত ২৭ আগস্ট আরাকান আর্মির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাজস্থলীতে যৌথ বাহিনীর অভিযানের পর বিলাম বহুল বাড়ির পলাতক মালিক আরাকান আর্মির নেতা ডা. রেনিন সু- এর সহযোগি আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে আটক করা হয়। পরদিন ২৮ আগস্ট ওই বাড়ির দুই কেয়ার টেকার মং সু অং মারমা, জশো অং মারমাকেও আটক করে রাজস্থলী থানায় তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন ও সন্ত্রাস দমন আইনে রাজস্থলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।