জুভেন্টাসে থাকছেন না পগবা?

 
পল পগবা  একটি সাক্ষাতকারে ইঙ্গিত দিয়েছেন এই মৌসুমের পরেই সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে  ছেড়ে যেতে পারেন।
 
টেলিফুটকে দেওয়া্ এক সাক্ষাতকারে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আমি আজ জুভেন্টাসে আছি, তবে জানি না কতদিন থাকবো।  
 
তরুণ এই সেন্ট্রাল মিডফিল্ডারকে এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নিজেদের করে নিতে বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে বার্সেলোনা জুভেন্টাসকে পগবার জন্য ৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল বলে ইতালিয়ান গণমাধ্যমে জুলাইয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
 
 বার্সেলোনা ছাড়াও চেলসি, প্যারিস সেইন্ট-জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেডের মত বিশ্ব সেরা ক্লাবগুলো পগবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল বলে ইঙ্গিত রয়েছে।
 
বড় প্রস্তাব স্বত্ত্বেও জুভেন্টাস না ছাড়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, এমন সুনির্দিষ্ট কথাতো ছিল না যে আমি জুভেন্টাস ছেড়ে যাবো। আমি এই মৌসুমে জুভেন্টাসে থাকবো এবং দেখবো এই বছরটা কেমন যায়। আমি জুভেন্টাসে আছি এবং শুধু জুভেন্টাসকে নিয়ে ভাবছি এখন।ইএসপিএন এফসি