মহেশপুরে নিখোঁজ বাদশার লাশ উদ্ধার

মহেশপুরে এক সপ্তাহ নিখোঁজের পর বাদশার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবারে বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বাদশা শশুর বাড়িতে বসবাস করতেন। তিনি জীবননগরের লক্ষীপুরের কাদির মিয়ার ছেলে। ৩১ আগস্ট তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর তার আর খোঁজ মেলেনি। সোমবার তার লাশ বাড়ির পাশে বাগানে ঝুলন্ত অবস্থায় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে। 
 
এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে বাদশার পরিবার। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।