বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার যুবরাজ সিং। তবে ক্রিকেটের বাইরের জগত্টা ভালোই কাটছে যুবরাজের। কারণ বলিউডের জনপ্রিয় মডেল হাজেল কিচকের সাথে প্রেম করে বেড়াচ্ছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। তেমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, একাধিকবার এই জুটিকে এক সাথে দেখা গিয়েছে। কিছুদিন আগে ছুটি কাটাতে লন্ডনেও গিয়েছিলেন তারা। ইতোমধ্যে ছুটি কাটিয়ে এক সাথেই ফিরেছেন যুবরাজ-হাজেল। তাদের মধ্যে যে প্রেমের সর্ম্পক তা নিশ্চিত করেছে বলিউড। তবে যুবরাজ-হাজেল কেউই এ সর্ম্পক নিয়ে প্রকাশ্যে কিছুই স্বীকার করেননি।
সম্প্রতি সালমান খান ও কারিনা কাপুরের বডিগার্ড ছবিতে স্কিন শেয়ার করেন হাজেল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানে জনপ্রিয় হওয়ার পর বলিউডে প্রবেশ করেন হাজেল। এখানেও অল্প সময়ের মধ্যে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।
খবর বাসসের।