মোটর সাইকেলের ধাক্কায় নারী নিহত

নীলফামারীর জলঢাকায় মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমাবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত কনক বালা (৫০)  পৌরসভার ৭নং ওয়ার্ডের সতীঘাট এলাকার হরেন্দ্রনাথের স্ত্রী। 
 
থানা সূত্রে জানা যায়, পৌর শহরের গোদর বাজার এলাকায় রাস্তায় ধান শুকানোর সময় পাশের একটি বাড়িতে পানি পান করতে যান তিনি। পানি পান করে ফেরার সময় পেছন থেকে একটি মোটর সাইকেল কনক বালাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।