আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ৪৪ রানের জয় পেয়েছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হাসনাইন আলম। ৩৪ রান আসে রেহান গনির ব্যাট থেকে। এছাড়া দানিশ ২৬, নেহার আলম ২০ ও মাতলুব কুরেশি ১৩ রান করেন। ভারতের অধিনায়ক দিনেশ কুমার ১৭ রানে দুই উইকেট নেন।
জবাবে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতের সর্বোচ্চ ২৬ রান করেন ইয়াশ নেগি।