মৌসুমের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনে মুখোমুখি হচ্ছেন দুই বোন সেরেনা ও ভেনাস। চতুর্থ রাউন্ডে দুজনই সরাসরি সেটে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রবিবার স্বদেশি ম্যাডিসন কিসকে ৬-৩, ৬-৩ গেমে হারান সেরেনা উইলিয়ামস। আর দুই বারের ইউএস ওপেন জয়ী ভেনাস ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার আনেত্ত কোন্তাভেইতকে।
এর আগে উইলিয়ামস পরিবারের দুই মেয়ে ২৬বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি লড়াইয়ে বড় বোনের চেয়ে এগিয়ে সেরেনা। ১৫বারই ভেনাসকে হারান তিনি। আর ভেনাসের জয় ১১টিতে।
মেয়েদের টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক বছরে সবকটি (চারটি) গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আছেন ৩৫ বছর বয়সী সেরেনা।