ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে ঐতিহাসিক মধুর ক্যান্টিনে একটি নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিক এর উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এ সময় ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সবাইকে অবগত করার লক্ষ্যে এ আয়োজন। ভবিষ্যতে ইউনিটের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে ওয়েবসাইটও কার্যকর করা হবে বলে জানানো হয়। এদিকে ছাত্রলীগের এ ব্যতিক্রম ও আধুনিক উদ্যোগের প্রশংসা করেছে ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠন।