সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, গাড়ী ভাঙচুর

 
সীতাকুণ্ডের বার আউলিয়া ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় জাহানারা বেগম (৩০) নামে এক মা নিহত হয়েছেন। আহত হয়েছে তার দেড় বছর বয়সী ছেলে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করেছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 
জানা গেছে, জাহানারা বেগম (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে নাহিদকে নিয়ে আলীম উল্লাহ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীরা তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম।
 
এদিকে বক্তারপাড়া এলাকার বাসিন্দারা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেড়িকেড দিয়ে বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করেছে। দুর্ঘটনার খবর শুনে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়িকেড তুলে দেয়। প্রায় ৪০ মিনিট মহাসড়ক বেড়িকেড থাকায় উভয় দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।