চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে মাছুরা খাতুন (১৭) ও শিল্পী খাতুন (১৮) নামে দুই বাংলাদেশি যুবতীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার দুপুরে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এদেরকে ফেরত দেয়া হয়।
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্রে তথ্যের সত্যতা পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বিকেলে পাচারকারী চক্র জেলার সাপাহার উপজেলার রুস্তম আলীর মেয়ে মাছুরা খাতুন (২০) ও সিলেট জেলার বড় ময়দান গ্রামের আব্দুর রহমানের মেয়ে শিল্পী খাতুনকে (২৮) চাকরি দেয়ার প্রলোভনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। পরে তারা ভারত ভূখণ্ডে বিএসএফ’র হাতে ধরা পড়ে। ওই দিনই সংশ্লিষ্ট থানায় তাদের সোপর্দ করা হয়। এরপর প্রচলিত আইনে তারা ভারতের সেফ হোমে দেড় বছর সাজা ভোগ করেন।