ঝিকরগাছায় গাঁজাসহ নারী আটক

যশোরের ঝিকরগাছায় গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আটক ফতেমা বেগম (৩০) কোতোয়ালি থানার শহিদুল্লাহপুর গ্রামের আব্দুল গফফার খানের স্ত্রী। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

 

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছার কলাগাছিতে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

ইত্তেফাক/ইউবি