‘এই ছবিটি মুক্তির অপেক্ষাতেই ছিলাম’

চিত্রনায়িকা আইরিন। বড়পর্দায় নিয়মিত অভিনয় করলেও মুক্তির খবরে খুব একটা পাওয়া যায়নি তাকে। তবে নিয়মিতই শুটিং করে যাচ্ছেন তিনি। সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’ ছবিটিতে আইরিন অভিনয় করেন তার ক্যারিয়ারের শুরু থেকেই। ছবিটির শুটিংও শেষ হয়েছে অনেকদিন। কিন্তু এখনও মুক্তি পায়নি ছবিটি। তবে অবশেষে সেন্সরপত্র লাভ করার পর ছবিটি মুক্তি তারিখ ঘোষণা করা হয়েছে।

 
আগামী মাসে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ছবিটি প্রসঙ্গে আইরিন বলেন, ‘এই ছবিটি আমার শুরুর দিকের ছবি। তাই ছবিটি মুক্তি নিয়ে আগ্রহটা একটু বেশি। যদিও এখন পর্যন্ত বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। তবে সেই ক্ষুধাটা এখনও আছে। এটি একটি পরিপূর্ণ বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবি। আশা করি দর্শকদের ছবিটি ভালো লাগবে। এই ছবিটি মুক্তির অপেক্ষাতেই ছিলাম।’
 

এই ছবিটি ছাড়াও আইরিন অভিনীত ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে।