মিসরের উত্তর সিনাইয়ে অভিযানে অন্তত ২৯ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সোমবার মিসরের গোলযোগপূর্ণ শহর রাফা, শেখ জাওয়াদ ও আল আরিশে বড় পরিসরে শুরু হওয়া প্রচারণার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে জঙ্গিরা যেসব যান ও যন্ত্র ব্যবহার করেছে তার অনেকগুলো অভিযানে ধ্বংস হয়েছে।
২০১১ সালে মিসরের তত্কালীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর সেখানে জঙ্গিরা অনেক সন্ত্রাসী হামলা চালিয়েছে। এরপর ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এই ামলা আরো বেড়ে যায়। বিশেষ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।