ভূঞাপুরে এসি বাস উল্টে পুকুরে

বৃহস্পতিবার রাত সাড়ে ৪টা। বাসের ভেতর তখন সবাই ঘুমে বিভোর। রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা সড়কে যানজট থাকায় কুষ্টিয়া থেকে ৫০জন যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের এসি বাসটি বিকল্প পথ ধরে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। বাসটি খাদে পড়ে যায়।

এ সময় পুলিশের টহল টিম ওই রাস্তায় টহল দিচ্ছিলো। তারা তাৎক্ষণিক যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসে। তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়ির গ্লাস ভেঙে বের করে আনা হয় যাত্রীদের। এতে আহত হয় কমপক্ষে ১৩জন। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ মতলব উত্তরে ২ বছরে ১২শতাধিক মেয়ে বাল্য বিয়ের শিকার

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, ‘যাত্রীসহ এলাকার লোকজন ঘুমে ছিলো। বাসটি দুর্ঘটনায় পড়ার সঙ্গে সঙ্গে পুলিশের টহল টিমটি ঘটনাস্থল থেকে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়াতে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রাণে বেঁচে যায় অর্ধশত প্রাণ।

ইত্তেফাক/নূহু