উখিয়া সীমান্তের বালুখালী বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা মূল্যের মিয়ানমারের সিগারেট উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাকড়া ব্রিজ এলাকায় থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বালুখালী বিজিবির হাবিলদার আজিজ জানান, এসব সিগারেট কক্সবাজারে পাচার করার জন্য ব্রিজের নিচে লুকায়িত অবস্থায় মজুদ রাখা হয়েছিল। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা আত্মগোপন করে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।