চতুর্থ রাউন্ডেই মারের বিদায়

কেভিন অ্যান্ডারসনের কাছে হেরে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন অ্যান্ডি মারে। বিগত পাঁচ বছরে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে শেষ আট খেলার আগেই বিদায় নিলেন এই ব্রিটিশ।


প্রায় সাড়ে চার ঘন্টার এই লড়াইয়ে মারেকে ৭-৬, ৬-৩, ৬-৭,৭-৬ সেটে হারিয়েছেন অ্যান্ডারসন। কেভিন তার প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রেঞ্চ ওপেনজয়ী স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে খেলবেন এই দীর্ঘদেহী দক্ষিণ আফ্রিকান।

 

এদিকে রজার ফেদেরার জন ইসনারকে সরাসরি তিন সেটে ৭-৬,৭-৬,৭-৫ সেটে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে রিচার্ড গ্যাসকুয়েটের বিপক্ষে খেলবেন তিনি। বিবিসি