চট্টগ্রামে একদিনে ৩১৩ জন গ্রেফতার


চট্টগ্রামে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলায় ৩১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২৯২ জন পরোয়ানাভুক্ত এবং ১৯ জন নিয়মিত ও সাধারণ মামলার আসামি রয়েছে।