যুক্তরাজ্যের ড্রোন হামলায় ২ ব্রিটিশ আইএস যোদ্ধা নিহত

 
সিরিয়ায় ব্রিটেনের বিমান হামলায় দেশটির দুই নাগরিক নিহত হয়েছেন। তারা জঙ্গি সংগঠন আইএসের হয়ে যুদ্ধ করছিল বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। নিহতরা নিজের দেশে হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।
 
মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় এই প্রথম বিমান হামলা চালিয়েছে ব্রিটেন।
 
সিরিয়ায় হামলার বিষয়ে ব্রিটেনে এখানো কোনো সংসদীয় অনুমোদন দেয়া হয়নি। এরপরও দেশটি বিমান হামলা চালিয়েছে।
 
এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার রাজনীতিবিদদের বলেছেন, আত্মরক্ষা হিসেবে এই হামলা চালানো হয়েছে। ড্রোন হামলায়  রিয়াদ খান ও রুহুল আমিন নামে দুই সন্দেহভাজন আইএস সদস্য নিহত হয়েছেন।