পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে ঢুকে পড়ায় এর নিচে চাপা পড়ে আরাফাত (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার শহীদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ঐ এলাকার মানিক হোসেনের ছেলে।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটিকে জব্দ করেছে পুলিশ।