ব্লগার রাজিব হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ১ জন

ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও একজন। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদের আদালতে সাক্ষ্য দেন নিহত রাজিবের বাসার কেয়ারটেকার রবিউল ইসলাম (৩১)। 
 
মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে রাজিব হত্যা মামলায় ৫৫ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ হলো।
 
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীর হাতে নিহত হন রাজীব হায়দার শোভন। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।