আওয়ামী লীগ নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

 
সিরাজগঞ্জ সদরে ট্রাকচাপায় এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ শেখের বাড়ি পৌর এলাকার চককোবদাসপাড়ায়। তিনি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
 
জানা গেছে, বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কেন্দ্র করে আমজাদ ও বকুল নামে একজনের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যার দিকে বকুল ট্রাক নিয়ে বালু আনতে গেলে আমজাদ বাধা দেন। পরে বকুল ট্রাকচালিয়ে আমজাদকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায়  সিরাজগঞ্জ সদর হাসপাতালের নেয়ার পর চিকিৎসাধীরন অবস্থায় আমজাদ মারা যান। 
 
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে বকুল ট্রাক দিয়ে চাপা দিলে আমজাত মাথায় আঘাত পনা। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। বকুলকে ধরার জন্য অভিযান চলছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।