ইরাকের উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে সোমবার দিবাগত রাতে ব্যাপক বিমান অভিযান চালিয়েছে তুরস্ক। এতে ৩৫ থেকে ৪০ বিদ্রোহী নিহত হয়েছেন।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়েছে, ছয় ঘণ্টার অভিযানে তুরস্কের ৫০ টির বেশি জঙ্গি বিমান অংশ নেয়। প্রাথমিক খবরে জানা গেছে, বিমান অভিযানে ৩৫ থেকে ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে।
কুর্দি সংখ্যাগরিষ্ঠ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার এক হামলায় দেশটির ১৬ সৈন্য নিহত হওয়ার পর সোমবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। তুরস্কে হামলার জন্য পিকেকে’কে দায়ী করা হয়।
-বাসস