নওগাঁর পত্নীতলায় একটি ধান ক্ষেত থেকে গলাকাটা এক অজ্ঞাত যুবকের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাটিআমলা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানায় ওসি আজিম উদ্দিন জানান, ধান ক্ষেতে পঁচা গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। থানায় সংবাদ দিলে দুপুর ১ টার দিকে ধান ক্ষেত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা, ২-৩ দিন আগে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাই মৃতদেহের পঁচা গন্ধ বের হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তার কারণ বা পরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।