বুধবার জরুরি বৈঠক ডেকেছে ১৪ দল। সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
১৪ দলের দফতর সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।