নবাবপুরে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় পাঁচ ইউনিট

রাজধানীর নবাবপুরের ৪ নম্বর রোডের বারিক প্লাজার একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ শিকদার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে কিছু জানাতে পারেননি তিনি। এছাড়া কোনো হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি। 

ওয়ারি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মানসী সিনেমা হলের পাশে বারিক প্লাজার পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইত্তেফাক/জেডএইচ