কলম্বিয়ায় সাথে আরো সীমান্ত বন্ধের নির্দেশ মাদুরোর

 
কলম্বিয়ার সাথে আরো একটি সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সোমবার রাতে তিনি এই ঘোষণা দেন।
 
কলম্বিয়ানদের ফেরত পাঠানো ও চোরাকারবারীকে কেন্দ্র করে সৃষ্ট কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে নিকোলাস মাদুরো এই নির্দেশ দিলেন। জুলিয়া প্রদেশের একটি সীমান্ত বন্ধের পাশাপাশি তিনটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
 
গত দুই সপ্তাহে মাদুরো দেশটির ছয়টি সীমান্ত সংযোগ বন্ধ হয়েছে এবং এক হাজারেরও বেশি কলম্বিয়ান অবৈধ অভিবাসীকে দেশান্তরিত করেছেন। অপরাধ বৃদ্ধি ও চোরাচালানের অভিযোগ এনে তিনি এই সিদ্ধান্ত নেন।
 
এছাড়া ভেনিজুয়েলাতে ১২ হাজারের মতো কলম্বিয়ান কয়েক বছর ধরে বাস করছে। তারাও সেখান থেকে প্রতিহিংসামূলক আচরণের ভয়ে পালিয়ে যাচ্ছে।
 
কলম্বিয়ার সরকার এই পদক্ষেটে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবিক বিপর্যয় ঘটাচ্ছে। খবর: ফক্স নিউজ।