উপজেলায় আট মাস থেকে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য রয়েছে। দীর্ঘ ৮ মাস পদটি শূন্য থাকায় জমির নাম জারি নিয়ে জমির মালিকরা বিপাকে পড়েছেন। এতে করে সরকার যেমন লাখো টাকা রাজস্ব হারাচ্ছেন তেমনি নাম জারি করতে আসা জমির মালিকেরা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন।
জানা গেছে, উপজেলাটি ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সরকারি নির্দেশনা অনুযায়ী জমি ক্রয়-বিক্রয়ে জমির নাম জারি করার প্রয়োজন হয়। কিন্তু গত ১৯ জুলাই ১৮ তারিখে সহকারি কমিশনার (ভুমি) আবুবক্বর সিদ্দিক বদলি হন। এতে পদটি শূন্য হয়।
নাম জারি করতে দেওয়া দুলাল গ্রামের শামছুলের ছেলে আবু জাফর, তালুক সর্বানন্দ গ্রামের আমিন ও একই গ্রামের তাজুল ইসলাম জানান, ৩-৪ মাস থেকে নাম জারি করতে না পেরে জমি বিক্রয় ও খাজনা পরিশোধ করতে পারছি না।
আর পড়ুনঃ উপাচার্যের ধারাবাহিক অনুপস্থিতিতে স্থবির প্রশাসনিক কার্যক্রম
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘একাই দুই পদে দায়িত্ব পালন করছি। তাই নাম জারি করতে আসা জমির মালিকেরা তেমন হয়রানিতে পড়ছেন না।’
ইত্তেফাক/নূহু