রণবীরের জন্য স্মৃতিকাতর দীপিকা!

 
বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাডুকোন। সম্প্রতি রণবীর কাপুরের বিপরীতে তার অভিনীত ‘তামাশা’ চলচ্চিত্রটি নিয়ে অনেক বেশি উত্সাহিত তিনি। যার প্রমাণ পাওয়া যায় তার টুইটারের শেয়ার দেখে।
 
দীপিকার এই উত্সাহের কারণ তার নতুন চলচ্চিত্র নাকি পুরনো প্রেমিক রণবীর তা হয়তো চলচ্চিত্রটি মুক্তি পেলেই জানতে পারবে তার ভক্তরা। যদিও এই ‘তামাশা’ চলচ্চিত্রের শুটিংকে কেন্দ্র করে দীপিকা-রণবীরের অনেক গুঞ্জনই ছড়িয়েছে বলিউডের বাতাসে।
 
সম্প্রতি বলিউড লাভলি খ্যাত ২৯ বছর বয়সী দীপিকা তার টুইটারে শেয়ার করেন ‘তামাশা’ চলচ্চিত্রে রণবীরের সাথে ধারণ করা কিছু স্থির চিত্র। রণবীরের সাথে তার কিছু ছবি শেয়ার করে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে জানান, ‘অনেকদিন পর পুরোনো কোনো প্রিয় মানুষের সাথে একটি চলচ্চিত্রে একসাথে কাজ করলাম। ছবিগুলোর মানুষ আর স্থানটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ছবিতে অনেকদিন পর রণবীরের সাথে অভিনয় করলাম। অনেকদিন পর রণবীর আর আমার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। তাই উচ্ছ্বাসিত হওয়াটা স্বাভাবিক। শুটিংয়ে রণবীরের সাথে সময়গুলো ভালো ছিল।’
 
ইমতিয়াজ আলী পরিচালিত দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর অভিনীত ‘তামাশা’ চলচ্চিত্রটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। এর আগে দীপিকা ‘ইয়্যা জাওয়ানি হ্যায় দিওয়ানি’ চলচ্চিত্রে সর্বশেষ রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেন।