সিরাজগঞ্জে পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সিরাজগঞ্জের তাড়াশে নাটোর-বনপাড়া  হাটিকুমরুল বাইপাস সড়কের খালকুলা নামক স্থানে দেশ ট্রাভেল ও শিশির পরিবহনের যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন । আহতদের মধ্যে ৫  জনের অবস্থা অাশঙ্কাজনক। 
 
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে  দিকে এ ঘটনা ঘটে। তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ  উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নিতে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ স্টেশনে খবর দেয়া হয়েছে।