জয় পেল ইংলিশরা

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।  তৃতীয় ওয়ানডেতে মঙ্গলবার রাতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে রান তোলে কাটায় কাটায় ৩০০। ৩০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে মাত্র ২০৭ রানে। ফলে ৯৩ রানের দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল ইংলিশরা। 
 
৩০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অসিরা। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ২০৭ রানে থামে তাদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন অ্যারোন ফিঞ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে ম্যাথু ওয়েডের ব্যাট থেকে। তৃতীয় সর্বোচ্চ ২৫ করে রান করেন স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি। বল হাতে ইংল্যান্ডের মঈন আলী ও প্লাঙ্কেট ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন ফিন ও আদিল রশিদ। 
 
ম্যাচ সেরা নির্বাচিত হন জেমস টেইলর।