ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে আগুন

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে আগুন লেগে সাতজন আহত হয়েছে। বিমানটিতে ১৫৯ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার লাস ভেগাসের ম্যাককারানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। 
 
IMG0
 
বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে থাকা বিমানটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ক্রু ও যাত্রীদের নামিয়ে নেয়া হয়। লাস ভেগাস থেকে লন্ডনে আসার কথা ছিল বিমানটির। 
 
-বিবিসি