রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি চিকেন ফ্রাইয়ের ভ্রাম্যমান দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কাজীপাড়ায় রাস্তায় থাকা ওই গাড়িতে (ভ্রাম্যমান দোকান) চিকেন ফ্রাই করে বিক্রি করা হচ্ছিল। কয়েকজন সেখানে চিকেন খাচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ করে ওই গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়। চিকেন ফ্রাইয়ের কাজে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেখান থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।