আবারো ঐতিহাসিক ৭ মার্চ। রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তাল ভাষণ স্মরণ করে বিগত ৪ বছরের মত এবারো আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট। হাজারো তরুণের কণ্ঠে বারবার উচ্চারিত 'জয় বাংলা' স্লোগানে বারবার কেঁপে ওঠা আরো একবার।
বে অব বেঙ্গল ব্যান্ড কনসার্টে প্রথম ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক দৌড়ে এসে দাঁড়ায় স্টেজের সামনে। এরপর শূন্য ব্যান্ড স্টেজে এসে মাতায় বাংলাদেশ বেতারের গান 'জয় বাংলা, বাংলার জয়' নিয়ে। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাজার কণ্ঠ গেয়ে ওঠে জয় বাংলা বাংলার জয়। এরপর শূন্য ব্যান্ডের জনপ্রিয় গান 'তোমার হাসি শ্রবণ হলে' ও 'শোন মহাজন' গান শুরু হলে তা উপভোগ করে উপস্থিত দর্শকেরা। পুরো মাঠ জুরে তখন শোন মহাজন ...
আরো পড়ুন: লাখে আড়াই হাজার টাকা মুনাফার টোপে আমানত সংগ্রহ, এমডি গ্রেফতার
এরপর স্টেজে আরো পারফর্ম করবে যথাক্রমে লালন, আর্বোভাইরাস। সন্ধ্যায় দেখানো হবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। তারপর আরো পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, নেমেসিস ও আর্টসেল। সবার শেষে স্টেজ মাতাবে চিরকুট ব্যান্ড দল।
ইত্তেফাক/অনি