পরীক্ষা দিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী তোফাজ্জল

হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের ব্যবসায় শিক্ষা শাখার  দ্বিতীয় বর্ষের ছাত্র তোফাজ্জল হোসেন। বুধবার প্রাকনির্বাচনী পরীক্ষার খাতায় পা দিয়ে লেখছিলেন তিনি। তার দুটো হাত নেই। তাকে খাবার খাইয়ে দিতে হয়। বাকি কাজ তিনি পা দিয়েই করে থাকেন।
 
ব্যবসায় শিক্ষা শাখার প্রধান অধ্যাপক অাবুল কাশেম জানান, তোফাজ্জল লেখাপড়ায় ভালো। তবে পায়ের অাঙ্গুলে কলম ধরে   লিখতে তার বেশ কষ্ট হয়। 
 
তোফাজ্জল জানান, তিনি পড়া লেখা শিখে নিজের ক্ষমতায় উপার্জন করতে চান। তিনি অারও জানায়, তার যুদ্ধ প্রতিবন্ধিত্বের বিরুদ্ধে। এ যুদ্ধে যেন জয়ী হতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।