আকাশে উড়া হলো না অনিকের

গোপালগঞ্জের মুকসুদপুরের বঙ্গরত্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র অনিক বাড়ৈ(১৯) আকাশে উড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ফিরলেন লাশ হয়ে।
 
জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষার তারিখ বৃহস্পতিবার। পরীক্ষা দিতে বাবার সঙ্গে অনিক মঙ্গলবার বিকালে ঢাকায় যান। রাস্তা পারাপারের সময় সাভারের সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হন অনিক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনিক বাড়ৈ উপজেলার বানিয়ারচরের অংকন বাড়ৈয়ের ছেলে।