শাহরুখ-হৃত্বিকের সঙ্গে প্রতিযোগিতায় সানি লিওন!

 
বলিউডের রুপালি পর্দায় সানি লিওনকে এতোদিন আবেদনময়ী চরিত্রে দেখা গেছে। এবার শাহরুখ খানের ‘রাওয়ান’ ও হৃত্বিক রোশানের ‘কৃষ’ এর চরিত্রের মতো সুপার ওমেনের অবতারে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
 
বুধবার বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, সানি লিওন এবার আবেদনময়ী সুপারওমেনের চরিত্রে অভিনয় করবেন। আর ছবিটি পরিচালনা করবেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
 
একটি শীর্ষ স্থানীয় ট্যাবলয়েড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই জুটি এখন প্রি-প্রোডাকশনের কাজ করছেন। নিজের চরিত্র সম্পর্কে সানি লিওন ট্যাবলয়েডটিতে জানিয়েছেন, ‘এটি একটি কঠিন ও আপোসহীন চরিত্র’।
 
সম্প্রতি নিজেদের কোম্পানি চালু করেছেন সানি ও ড্যানিয়েল। নিজেদের কোম্পানির প্রথম ছবিটিই হবে কমিক চরিত্রভিত্তিক। আগামী বছরগুলোতে তারা বলিউডের ছবি বানানোর পরিকল্পনা নিয়েছেন।
 
ছবিতে সানি লিওনকে যে আবেদময়ী অবতারে দেখা যাবে সেটি বোঝাাই সম্ভব। সানি লিওন বলেছেন, আমার প্রথম শুট করেছি। সেখানে চোখ ধাঁধানো সুপারহিরোর পোশাক, একটি উজ্জ্বল টুপি ও বিশেষ শক্তির চিত্রায়ন রয়েছে।
 
ছবিটির কাজের জন্য সানি একটি কমিক বইয়ের সিরিজ ও অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করেছেন।
 
ছবিটিতে সানিকে অনেকগুলো অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। আগামী মাসে ছবিটির কাজ শুরু হবে। দেখা যাক, শাহরুখ খান ও হৃত্বিকের অভিনয় করা সুপার হিরোর চরিত্রের মতো কতটা সফল হন সানি লিওন।