ইউটিউবে ‘পিকে’ ছবির ১২৬ ভুল!

 
একটি ছবি নির্মাণ করতে গেলে কিছু কিছু ভুল ত্রুটি থেকেই যায়। কিন্তু তাই বলে ১২৬টি ভুল! ভাবতে কষ্ট হলেও এমনটি হয়েছে ব্যবসাসফল ‘পিকে’ ছবিটির ক্ষেত্রে। 
 
১০ মিনিটের ঐ ভিডিওটিতে নির্মাণ করেছে বলিউড সিনস। সেখানে রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির ভুলগুলো তুলে ধরা হয়েছে।
 
ছবিটির শুরুতেই দেখা গেছে জুন মাসের খররৌদ্রতাপে মরুভূমি থেকে সোয়েটার পর এক চোর পিকের রিমোট কন্ট্রোল চুরি করেছে। এছাড়া ভিনগ্রহ থেকে  এসে পিকে কিভাবে ব্যাটারি চিনল? জগ্গু (আনুশকা শর্মা) ও সরফরাজের (সুশান্ত সিং রাজপুত) দেখা হয় বেলজিয়ামের শহর ব্রুজে। অথচ  সরফরাজ ব্রাসেলসের পাকিস্তান অ্যাম্বাসিতে কাজ করেন। এরকমই আরো অনেক ভুল তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। 
 
২০১৪ সালে মুক্তির পর ভারত ও বিশ্বে বলিউডের শীর্ষ আয়ের ছবিতে নাম লিখিয়েছিল পিকে। ছবিতে আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত ও সঞ্জয় দত্ত অভিনয় করেছেন। খবর: এনডিটিভি।