মাকে নির্যাতনের দায়ে ছেলের কারাদণ্ড

জামালপুরের মেলান্দহে মাকে নির্যাতনের দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনকেনেডি জাম্বিলের ঝনাকীর্ণ ভ্রাম্যমান আদালতে এ রায় দেন। 
 
অফিসার ইনচার্জ নাসিমূল ইসলাম জানান, থুরী টনকীপাড়া গ্রামের আসর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। প্রায়ই তার মা আনোয়ারা বেগমকে নির্যাতন করতেন। এতেই শেষ নয়, তার স্ত্রী তাছলিমাকে দিয়ে মা আনোয়ারার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। মা আনোয়ারা বলেন, 'অন্যান্য ছেলেদের ঠকিয়ে একমাত্র আনোয়ারকে জমি লেখে না দেয়ায় নির্যাতন করে আনোয়ার। পরে থানায় অভিযোগ করি।'