মাগুরায় যুবকের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার

 
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রামের পূর্বপাড়ার একটি বাঁশ বাগানে মাটি চাপা দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাজেদুল শেখ (২৪)।
 
জানা গেছে, মঙ্গলবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
জানা যায়, মঙ্গলবার রাতে মাছ ধরার কথা বলে জাল নিয়ে বাড়ি থেকে বের হন মাজেদুল। এরপর রাত শেষে সকাল হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। বিকালে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে মাজেদুলের লাশ সনাক্ত করে পরিবারের সদস্যরা।
 
এ ব্যাপরে মহম্মদপুর থানার ওসি তদন্ত সাখাওয়াত হোসেন বলেন, ‘লাশের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, রক্তমাখা লাঠি, গেঞ্জি ও ছোরার বাট আলামত হিসেবে জব্দ করেছে।