কমনওয়েলথ ইয়ুথ গেমসের সেমিফাইনালে সাতজনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের অ্যাথলেট তামান্না আক্তার।
বুধবার সামোয়াতে অনুষ্ঠিত ২০০ মিটার স্প্রিন্টে ২৬.৬১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। এর ফলে সেমিফাইনালের ট্র্যাকে পঞ্চম হয়ে গেমস থেকে বিদায় নিলেন তামান্না।
খবর বাসসের।