ষড়যন্ত্র অব্যাহত আছে, সতর্ক থাকতে হবে: হানিফ

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া জনগণের ওপর আস্থা হারিয়ে সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদের তত্পরতা শুরু করেছেন। এ ব্যাপারে আমাদের প্রত্যেক নেতা-কর্মীকে সজাগ ও সতর্ক থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচির সমাপনি দিন বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জগনাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. মীজানুর রহমান, মহানগরের মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, শাহে আলম মুরাদ প্রমুখ।